NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে : জামায়াত আমির


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে।’ আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তরুণদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘তোমরা আমাদের জুলাইয়ের অগ্রসেনানী।

তোমরা না থাকলে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্নও দেখতে পারতাম না। আমার ভালোবাসা ও গভীর সম্মান তোমাদের জন্য। যেভাবে তোমরা ৩৬শে জুলাই পর্যন্ত অবিচল ছিলে, আমার আত্মবিশ্বাস, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সব পথও তোমরা রুখে দেবে।’

 

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন পূর্বের কোনো নির্বাচনের মতো নয়।

এই নির্বাচন নির্ধারণ করে দেবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সার্বভৌমত্ব নাকি আধিপত্য, কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ষড়যন্ত্র, ফাঁদ, উসকানি কিংবা অপপ্রচার—কোনোটিই যেন তোমাদের ভোট বাধাগ্রস্ত করতে না পারে। শান্ত থাকো, সতর্ক থাকো, লক্ষ্যপানে দৃঢ় থাকো।’

 

ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘মনে রেখো, সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না।

যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে। ১২ ফেব্রুয়ারি তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দাও একটি নতুন বাংলাদেশের জন্য। সেটাই হবে প্রকৃত অর্থে বাংলাদেশ ২.০।’