NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির

আগামীর অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণের জন্য হবে বলে মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ কোনো দরিদ্র দেশ নয়; গত কয়েক দশকে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে উন্নয়নের সুফল আটকে গেছে অল্প কিছু মানুষের হাতে।’

আজ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘দেশের সাধারণ পরিবারগুলো প্রতিদিন লড়ছে আকাশছোঁয়া দ্রব্যমূল্য ও বেকারত্বের চাপের সঙ্গে। তাই আমাদের পরিকল্পনার মূলভিত্তি হবে- ন্যায্য কর ব্যবস্থা, সাশ্রয়ী আবাসন এবং লক্ষ্যভিত্তিক সহায়তা; যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি খেটে খাওয়া মানুষের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে।

 

তিনি আরো বলেন, ‘আমরা দায়িত্ব পেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনব, শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করব এবং দুর্নীতি-অনিয়ম ঠেকাতে কাস্টমস ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব পেলে দেশের অর্থনীতির উন্নয়নে কর্মদক্ষতা ও উদ্যোগকে উৎসাহিত করা হবে। এখানে অন্য কোনো প্রভাব বা লবিংয়ের কোনো সুযোগ দেওয়া হবে না, ইনশাআল্লাহ।’