NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামে ঘরে আটকা দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

চট্টগ্রামে ঘরে আটকা দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরের ভেতরে আটকা পড়া দুই কন্যাশিশুকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে কবিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

উদ্ধার হওয়া শিশুদের বয়স আনুমানিক দেড় ও তিন বছর। তারা স্থানীয় বাসিন্দা ইসমাইলের সন্তান। পরিবারটি হাসান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত। 

 

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা বাইরে থাকায় ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে শিশুরা। কিছুক্ষণ পর তাদের কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনোয়ারা স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে উদ্ধার করে।

 

প্রত্যক্ষদর্শী মো. মাহিম বলেন, শিশুরা আটকা পড়ার সময় তাদের মা ও পরিবারের সদস্যরা বাইরে কাজে ব্যস্ত ছিলেন। কান্নার শব্দ শুনে আমি ফায়ার সার্ভিসে খবর দিই। তারা দ্রুত এসে উদ্ধার অভিযান চালায়।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মজিবুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করি। তারা সুস্থ রয়েছে এবং কোনো শারীরিক ক্ষতি হয়নি।