NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করছে।

 

‘নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঘটনা ঘটতে পারে, যার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদসহ অন্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো। মার্কিন নাগরিকদের এ সময়ে সতর্ক থাকা উচিত এবং মনে রাখা উচিত– শান্তিপূর্ণ বিক্ষোভ বা সমাবেশগুলোও যেকোনো সময় সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে ও সহিংসতায় রূপ নিতে পারে।’

 

তাই নিজ দেশের নাগরিকদের সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলা ও যেকোনো বড় জনসমাবেশের আশপাশে থাকার সময় সাবধানতা অবলম্বন করতে বলেছে ঢাকার মার্কিন দূতাবাস।

তাছাড়া নির্বাচন সামনে রেখে ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসে সীমিত পরিসরে সশরীরে সেবা দেবে বলে জানানো হয়েছে।

নির্বাচন সামনে রেখে ঢাকার মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের জন্য কিছু করণীয় জানিয়েছে। সেগুলো হলো–

#বড় ধরনের ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলা
#সবসময় আশপাশ সম্পর্কে সচেতন থাকা
#স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখা
#সতর্ক থাকা ও চলাফেরায় সতর্কতা বজায় রাখা
#জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা
#ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করা
#বিকল্প যাতায়াতের রাস্তা পরিকল্পনা করে রাখা।