NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:০১ এএম

নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার বডি ক্যামেরা ও ডগ স্কোয়াড থাকবে।

প্রতিটি সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে। তবে সেটি সব কেন্দ্রে থাকবে না। 

 

নির্বাচন কাজের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই, এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, সবাই খুব ভালো ও সৎ অফিসার।


 

মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইজিপি বাহারুল আলমসহ সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।