NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ভেনেজুয়েলায় বিরোধীদের সঙ্গে ‘চুক্তির’ আহ্বান ডেলসি রদ্রিগেজের


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:০১ এএম

ভেনেজুয়েলায় বিরোধীদের সঙ্গে ‘চুক্তির’ আহ্বান ডেলসি রদ্রিগেজের

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার শান্তি ‘চুক্তিতে’ পৌঁছনোর জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার তিন সপ্তাহ পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি বিরোধীদের প্রতি এ আহ্বান জানান।

দেশটির উপকূলীয় রাজ্য লা গুয়াইরা থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলায় শান্তির বিষয়ে কোনো রাজনৈতিক বা দলীয় পার্থক্য থাকতে পারে না।’ 

তিনি আরো বলেন, ‘আমাদের মত পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের একে অপরকে সম্মান জানিয়ে কথা বলতে হবে।

আমাদের পার্থক্য থাকা সত্ত্বেও আমাদের একত্রিত হতে হবে এবং চুক্তিতে পৌঁছতে হবে।’