NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর ডা. আমির শফিকুর রহমান। আজ শনিবার বেলা সাড়ে ৮টার দিকে তিনি কবর জিয়ারত করেন। পরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। 

জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদের ঋণ পরিশোধ করার শক্তি আমরা রাখি না।

তবুও আমাদের চেষ্টা করে যেতে হবে ঋণ পরিশোধ করার। তারা আমদের ঋণী করে গেছেন, আমাদের দায়িত্ব দিয়ে গেছেন যে আমরা চলে গেলাম, আপনাদের রেখে গেলাম। আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে দেখে রাখবেন।’ 

 

আবু সাঈদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তাদের স্বপ্ন ছিল সমাজে বৈষম্য থাকবে না, কোনো ধরনের অবিচার মেনে নেওয়া হবে না, কোনো দুর্বৃত্ত-দুষ্কৃতিকারী এ দেশের শাসক হতে পারবে না।

তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর এ দেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল একটা নিরাপদ বাংলাদেশের যেখানে প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকবে। আমরা আপনদের কথা দিচ্ছি—শহীদদের স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাব।’

 

যুবকদের উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আমরা তোমাদের কথা দিচ্ছি—আমরা ক্ষমতায় গেলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ে তুলব।

এই সমাজের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে পেছন থেকে তোমাদের শক্তি, সাহস ও সমর্থন দিয়ে যাব। কেউ যাতে তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে এজন্য তোমাদের জুলাই যোদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে। জয় ছিনিয়ে আনতে হবে।’