NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মান ফুটবল ফেডারেশনকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ-সদস্যরা। জার্মান সরকারের এতে সম্মতি আছে।

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক, জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেটি কার্যকর হলে পালটা ব্যবস্থা হিসাবে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পরে জার্মানি।

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ তিনটি হলেও অধিকাংশ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করেন, ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বর্জন করতে পারে।

আপাতত জার্মানি নিজেদের কাজ এগিয়ে রাখছে। বিশ্বকাপে খেলা বা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। বয়কটের পক্ষে জনমত গঠনে প্রচারণা চালাচ্ছেন রাজনীতিবিদরা।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে। বিপরীতে বিশ্বকাপে খেলার পক্ষে ৩৫ ভাগ মানুষ।