NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফেসবুকে ছড়াল ভুয়া ছবি, বিব্রত হাসান মাসুদ


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ফেসবুকে ছড়াল ভুয়া ছবি, বিব্রত হাসান মাসুদ

এক সময়ের ব্যস্ত অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে থাকলেও নানা ইস্যুতে মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবিকে ঘিরে বিব্রত পরিস্থিতিতে পড়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।

’ 

 

ছবিগুলো দেখে প্রথম নজরে মনে হতে পারে, এটি কোনো প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ। তবে বাস্তবে এর সঙ্গে অভিনেতার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ক্ষোভ ও বিব্রত প্রকাশ করে হাসান মাসুদ বলেন, ‘এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে।

 

ছবিটি এআই দিয়ে তৈরি। ছবি: ফেসবুক থেকে

অভিনেতা আরো জানান, কে বা কারা এই ছবি ছড়িয়েছে, তা তার জানা নেই।

‘এই ধরনের কাজ কারা করছে, বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়।

ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে,’ বলেন হাসান মাসুদ।

 

বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সময় ভালো না। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন, ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো—এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।

 

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে।

ভুয়া কনটেন্টের এমন বিস্তার আবারও প্রশ্ন তুলছে ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে।