NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আপিলেও মনোনয়ন হারালেন ১৭ প্রার্থী


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

আপিলেও মনোনয়ন হারালেন ১৭ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর ও ১৭টি আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন।

 

আজ নির্ধারিত সময়ে মোট ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে কমিশন। একই বিষয়ে (বাতিলের বিরুদ্ধে) ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে।

এ ছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন।

শুনানিতে জটিলতা থাকায় ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

 

কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।