NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

ইরানের নেতৃত্বকে তীব্র নিন্দা যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার মঙ্গলবার ইরানের নেতৃত্বকে তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর যা ঘটেছে তা ‘ভয়াবহ ও নৃশংস হত্যা’। পরিস্থিতির গুরুতরতা তুলে ধরতে ব্রিটেন ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বলেও তিনি জানান।

পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে কুপার বলেন, ‘যুক্তরাজ্য সবচেয়ে কঠোর ভাষায় ইরানি বিক্ষোভকারীদের ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে এবং আমরা ইরানি কর্তৃপক্ষের কাছে তাদের নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সম্মান করার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, পরিস্থিতির ‘এই মুহূর্তের গুরুতরতা’ স্পষ্ট করতে এবং ‘আমরা যে ভয়াবহ প্রতিবেদনগুলো পাচ্ছি, তার জবাব দিতে ইরানকে আহ্বান জানাতে’ তার দপ্তর ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

 

অর্থনৈতিক সংকট নিয়ে টানা দুই সপ্তাহের দেশব্যাপী বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু স্বীকার করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা করছে।

কুপার আইনপ্রণেতাদের বলেন, ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও আরো কঠোর নিষেধাজ্ঞা এবং খাতভিত্তিক পদক্ষেপ কার্যকর করতে ব্রিটেন আইন প্রণয়ন এগিয়ে নেবে।