NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ট্রাম্পের নববর্ষের পার্টিতে অতিথিদের মধ্যে নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

ট্রাম্পের নববর্ষের পার্টিতে অতিথিদের মধ্যে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মার-আ-লাগো রিসোর্টে আয়োজিত জাঁকজমকপূর্ণ নববর্ষের পার্টিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে এ তথ্য দেখা যায়।

সোমবার ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনে পৌঁছান নেতানিয়াহু। বুধবার রাতে প্রকাশিত একটি পোস্টে দেখা যায়, টাক্সিডো পরা ট্রাম্পের পাশে পার্টিতে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এর আগে গাজা যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকের সময় ট্রাম্প মজা করে নেতানিয়াহুকে নববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণের কথা বলেছিলেন।

 

এই পার্টিতে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ও সাবেক নিউইয়র্কের মেয়র রুডি জুলিয়ানি, সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের হুসেইন সাজওয়ানি, ট্রাম্পের দুই ছেলে এরিক ও ডন জুনিয়রসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গাজায় যুদ্ধবিরতিকে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের বড় সাফল্য হিসেবে দেখা হলেও, হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা মনে করছেন, পরবর্তী ধাপ বাস্তবায়নে নেতানিয়াহু দেরি করছেন। তবে ট্রাম্প এই মতভেদকে গুরুত্ব না দিয়ে বলেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখন দায়িত্ব হামাসের।