NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সুপার ওভারে জিতল রাজশাহী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

সুপার ওভারে জিতল রাজশাহী

জয়টা পাওয়ার কথা ছিল রংপুর রাইডার্সের। তবে শেষ ওভারটা দুর্দান্ত করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান রিপন মন্ডল। এই পেসারের বীরত্বে উজ্জীবিত হয়ে পরে ম্যাচও নিজেদের করে নেয় রাজশাহী। 

সুপার ওভারে ৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে রেখে রাজশাহীকে জয়ের বন্দরে ভেড়ান তানজিদ হাসান তামিম।

মুস্তাফিজুর রহমানের করা ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান বাঁহাতি ওপেনার। ফিরতি বলে ২ রান নিয়ে স্কোর সমতা করেন। আর তৃতীয় বলে আবার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত জয় এনে দেন তানজিদ।

 

এর আগে নিয়ম অনুযায়ী সুপার ওভারে আগে ব্যাট করে ৬ রান করতে পারে রংপুর।

এই রানের মধ্যে ২টা ওয়াইড দেন রিপন মন্ডল। তবে কোনো বাউন্ডারি হজম না করে দারুণ বোলিং করেছেন রাজশাহীর পেসার।

 

অন্যদিকে টস হেরে প্রথমে ব্যাট করে শাহিবজাদা ফারহানের ফিফটিতে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। শাহিবজাদার ৬৫ রানের বিপরীতে রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তারই স্বদেশি পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

 

লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে কাঁটায় কাঁটায় ১৫৯ রান করে রংপুরও। মালানের অপরাজিত ৬৩ রানের বিপরীতে ৫৩ রান করেন হৃদয়। ২ টি করে উইকেট নেন রিপন মন্ডল ও এসএম মেহরব।