NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হানিয়া আমির কি বিয়ে করছেন?


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

হানিয়া আমির কি বিয়ে করছেন?

সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে আলোচনায় থাকা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে এবার নতুন গুঞ্জন। 

শোনা যাচ্ছে, আগামী বছর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি—এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি ইনস্টাগ্রামে হানিয়া আমিরের একটি পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ সেই মন্তব্যের জবাবে অভিনেত্রী মজা করে লেখেন, ‘আমিও শুনছি।

’ আর তাতেই নতুন করে জোরালো হয়েছে বিয়ে নিয়ে আলোচনা।

 

Discover 70 hañía amir and hania amir ideas | pakistani actress, pakistani  bridal dresses, pakistani bridal and more

উল্লেখ্য, ২০১৮ সালের দিকে জনপ্রিয় গায়ক আসিম আজহারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া। ২০১৯ সালে সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে দুজনের পথ আলাদা হয়।

 

এর মধ্যেই আবার শোনা যাচ্ছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। কেউ কেউ মনে করছেন, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। 

যদিও এ বিষয়ে এখনোও হানিয়া আমির বা আসিম আজহার—কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

প্রসঙ্গত, চলতি বছরটা পেশাগত দিক থেকে বেশ সফল কেটেছে হানিয়া আমিরের।

‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

 

এখন সত্যিই কি বিয়ের প্রস্তুতি চলছে, নাকি সবটাই গুঞ্জন—তা জানতে অপেক্ষা করতেই হবে।