NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে বড় চমক


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে বড় চমক

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফেরা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের সঙ্গে বিধ্বংসী অলরাউন্ডার টিম ডেভিডও চমক দিয়ে দলে জায়গা পেয়েছেন। এই তিন নামই স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় খবর।

পিঠের চোট থেকে সেরে ওঠা কামিন্স সম্প্রতি অ্যাশেজ সিরিজে কেবল অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন।

চলতি মাসের শেষ দিকে তার মেডিক্যাল স্ক্যান হবে, যার ওপর নির্ভর করবে চূড়ান্ত স্কোয়াডে তার থাকা না থাকা। অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির পর অ্যাকিলিসে ব্যথার কারণে অ্যাশেজ মিস করা হ্যাজেলউড এবং বিগ ব্যাশ লিগে গ্রেড-টু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া টিম ডেভিড, দুজনই এখন ফিটনেসে ফেরার পথে।

 

অস্ট্রেলিয়া দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনজনই ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছেন। তার ভাষায়, শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে এবং প্রয়োজনে টুর্নামেন্টের আগে পরিবর্তনের সুযোগ থাকবে।

 

ভারত ও শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেট বিবেচনায় এবার স্পিন আক্রমণে জোর দিয়েছে অস্ট্রেলিয়া। স্পিন বিভাগের নেতৃত্বে থাকছেন অ্যাডাম জাম্পা; তাকে সহায়তা করবেন ম্যাথু কুহনেম্যান ও কুপার কনোলি। অলরাউন্ড শক্তি বাড়াতে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্ট।

দলের অধিনায়ক হিসেবে থাকছেন মিচেল মার্শ।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজ মিস করা ক্যামেরুন গ্রিন ও কনোলি আবারও স্কোয়াডে ফিরেছেন। উইকেটকিপার হিসেবে একমাত্র বিশেষজ্ঞ হিসেবে নির্বাচিত হয়েছেন জশ ইংলিস।

 

স্কোয়াডে কোনো বামহাতি পেসার নেই। মিচেল স্টার্ক টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া এবং স্পেন্সার জনসন চোটে পড়ায় এই ঘাটতি তৈরি হয়েছে। ফলে ডানহাতি পেসার জেভিয়ার বার্টলেট সুযোগ পেয়েছেন, বাদ পড়েছেন বেন ডোয়ারশুইস।

মিচেল ওউইনও জায়গা পাননি।

 

গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়া তাদের ম্যাচ খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য আলাদা স্কোয়াড পরে ঘোষণা করা হবে।

অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬)

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।