NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভোট করবেন না আসিফ মাহমুদ, থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

ভোট করবেন না আসিফ মাহমুদ, থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না। আসিফ মাহমুদ এনসিপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাহিদ ইসলাম। তবে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন।

আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।’

 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই আন্দোলনকারী, আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি সুযোগ আসন্ন নির্বাচন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপিতে আজ আমি যোগদান করলাম। তবে আসন্ন নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না।

 

তিনি আরো বলেন, “আমি দলের পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি, সেটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করব। আমার দলের প্রত্যেক প্রার্থীকে নির্বাচিত করতে কাজ করে যাব। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করব।”

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

তবে তিনি মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে।