NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রংপুরকে সেরা দলের ‘সার্টিফিকেট’ দিলেন চট্টগ্রাম কোচ


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

রংপুরকে সেরা দলের ‘সার্টিফিকেট’ দিলেন চট্টগ্রাম কোচ

চট্টগ্রাম রয়্যালসকে শুধু হারায়নি রংপুর রাইডার্স, তাদের প্রধান কোচের কাছ থেকে প্রশংসা পাওয়ার মতো কঠিন কাজটাও করেছে। প্রতিপক্ষের কাছে পরাজয় বরণ পর সাধারণত ফিরতি ম্যাচে দেখা নেওয়ার হুংকার দেন কোচ বা খেলোয়াড়রা। কিন্তু এই জায়গায় ব্যতিক্রম মিজানুর রহমান বাবুল।

রংপুরকে এবারের টুর্নামেন্টের সেরা দল হিসেবে সার্টিফিকেট দিয়েছেন মিজানুর।

প্রতিপক্ষের কাছে ৭ উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে চট্টগ্রামের কোচ বলেছেন, ‘এই টুর্নামেন্টে যত দল আছে, কাগজে-কলমে রংপুরই সেরা। বাংলাদেশের সেরা খেলোয়াড় নিয়েছে, ফরেন কালেকশনও ভালো।’

 

রংপুর ব্যাট-বলে খুবই শক্তিশালী বলে জানান মিজানুর। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কিছু বলা যায় না আসলে।

অনেক ভালো দল বানিয়েও অপরাজিত চ্যাম্পিয়ন হব—এমন বলা মুশকিল। তবে তারা খুব ভালো দল। ব্যাটিং, বোলিং দুই দিক থেকেই।’

 

সিলেটে আজ সেরা দলের প্রমাণও দিয়েছে রংপুর।

৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া ফাহিম আশরাফের পেসের তোপে প্রথমে ব্যাটিং করে ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস ও ডেভিড মালান। ২ ছক্কা ও ৪ চারে লিটন যখন ৪৭ রানে আউট হন তখন দলীয় রান দাঁড়ায় ৯১।

 

তবে ফিফটি পেয়েছেন মালান। অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ইংল্যান্ডের সাবেক ব্যাটার।

২ ছক্কা ও ৫ চারে ৫১ রান করেন তিনি। বাঁহাতি ব্যাটারের আগে তাওহিদ হৃদয় (১) আউট হলেও ৩০ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে রংপুর। তাতে জয় দিয়ে বিপিএল শুরু করেছে রংপুর।