NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

প্রাক্তন প্রেমিকের নামে মামলা করলেন নায়িকা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৭ পিএম

>
প্রাক্তন প্রেমিকের নামে মামলা করলেন নায়িকা

প্রাক্তন প্রেমিকের নামে মামলা দায়ের করলেন ভারতীয় অভিনেত্রী অমলা পল। প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে ভিলুপুরাম থানায় সাবেক প্রেমিক ভবনিন্দুর সিং দত্তের নামে মামলাটি দায়ের করেছেন দক্ষিণী সিনেমার এই নায়িকা। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ইতোমধ্যেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা যায়, ২০১৮ সালে অমলা ও ভবনিন্দুর মাঝে বন্ধুত্ব তৈরি হয়। একসময় বেড়ে যায় ঘনিষ্ঠতা। বিয়ে করবেন বলেও একাধিকবার জানিয়েছিলেন তারা।

ভবনিন্দু ও অমলা পল যৌথভাবে প্রযোজনা সংস্থা চালু করেন। এতে অনেক অর্থ বিনিয়োগ করেন অমলা। অভিনেত্রীর বাসার পাশেই প্রযোজনা সংস্থার অফিস নেন; সেখানে দুজনেই দেখাশোনা করতেন। পরে ভিলুপুরাম জেলার অন্য একটি শহরে অফিস স্থানান্তর করা হয়। আর সেখান থেকেই দুজনের মধ্যে টানাপড়েন তৈরি হয়।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবর, কাগজপত্র নকল করে এ প্রতিষ্ঠানের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অমলাকে। তা ছাড়াও তাদের ঘনিষ্ঠ ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ভবনিন্দুর। পরে ১৬ ধারার অধীনে মামলা করেন অমলা। সে মামলাতেই গ্রেফতার হলেন তার সাবেক প্রেমিক ভবনিন্দুর সিং।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে অমলা অভিনীত সর্বশেষ সিনেমা ‘আধো আন্ধা পারভাই পোলা’।