NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কোন ফুটবলারের প্রেমে মজেছেন নোরা ফাতেহি?


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

কোন ফুটবলারের প্রেমে মজেছেন নোরা ফাতেহি?

কিছুদিন আগেই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে মুম্বাইয়ে এক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। অভিযোগ, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নোরার গাড়িতে ধাক্কা মারেন। সৌভাগ্যবশত বড় বিপদ এড়িয়ে সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী।

 

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নোরার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল! শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। 

নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা—যা দেখে অনেক পুরুষ অনুরাগীর মন ভেঙেছে বলেই গুঞ্জন।

সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON)-এর একটি ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন নোরা।

প্রথম নজরে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে গল্পটা নাকি অন্যরকম। জল্পনা বলছে, ফুটবল ম্যাচ ছিল নিছকই বাহানা। আসল টান ছিল প্রেমের!

 

খবর অনুযায়ী, নোরার ‘বিশেষ মানুষ’ সেই ম্যাচেই মাঠে খেলেছিলেন। এমনকি ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাঁদের দেখা-সাক্ষাৎ হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

তবে কে সেই রহস্যময় ফুটবলার—তা এখনো জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিসার—সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে।

 

উল্লেখ্য, আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা আরও আগুনে ঘি ঢালে।

 

সোশ্যাল মিডিয়ায় নোরা ওই ম্যাচ ঘিরে দুটি পোস্টও করেন। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত অভিনেত্রীকে। ক্যাপশনে ম্যাচের ফলাফল উল্লেখ করে তিনি লেখেন, “খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।”

এই পোস্ট ঘিরেই এখন প্রশ্ন একটাই, নোরা ফাতেহির হৃদয় জুড়ে ঠিক কোন ফুটবল তারকা?