NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৩২ বছর বয়সেই অবসরে গেলেন বার্সার রাফিনিয়া


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

৩২ বছর বয়সেই অবসরে গেলেন বার্সার রাফিনিয়া

বার্সেলোনার একসময়ের সম্ভাবনাময় ফুটবলার রাফিনিয়া আলকান্তারা পেশাদার ফুটবলকে বিদায় জানালেন। দুর্দান্ত বল কন্ট্রোল, নিখুঁত পাসিং এবং টেকনিক্যাল দক্ষতার কারণে ক্যারিয়ারের শুরুতেই আলোচনায় উঠে এসেছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

তবে বারবার চোটে পড়ে তার ক্যারিয়ার থমকে যায় এবং মাত্র ৩২ বছর বয়সেই অবসরের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।

গত ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন রাফিনিয়া। ২০২৪ সালের গ্রীষ্মে কাতারের ক্লাব আল-আরাবি ছাড়ার পর প্রায় এক বছরের বেশি সময় তিনি পেশাদার ফুটবলের বাইরে ছিলেন। দীর্ঘ এই বিরতির পরই ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা রাফিনহা এক সময় বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান ও সম্ভাবনাময় মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচিত হতেন। তার ক্যারিয়ারের সেরা সময় ছিল ২০১৪-১৫ মৌসুমে, যখন লুইস এনরিকের অধীনে বার্সেলোনা লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ঐতিহাসিক ট্রেবল অর্জন করে। দলে নিয়মিত একাদশের খেলোয়াড় না হলেও সেই শক্তিশালী স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।

 

 

 

তবে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত গুরুতর চোট তার ক্যারিয়ারে বড় ধাক্কা দেয়। অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিস্কাসের ইনজুরির কারণে প্রায় ৫০০ দিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। এই সময়ে তার ফিটনেস ও গতি কমে যায় এবং বার্সেলোনার দলে জায়গা হারাতে শুরু করেন।

পরবর্তীতে সেল্টা ভিগো ও ইন্টার মিলানসহ বিভিন্ন ক্লাবে ধারে খেলেন রাফিনিয়া। ২০২০ সালে স্থায়ীভাবে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইনে যোগ দিলেও সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এরপর রিয়াল সোসিয়েদাদের হয়ে আবার লা লিগায় ফেরেন তিনি।

ক্যারিয়ারের শেষ অধ্যায়ে ইউরোপ ছেড়ে কাতারে আল-আরাবি দোহার হয়ে খেলেন রাফিনিয়া। এই ক্লাবেই তার পেশাদার ফুটবল জীবনের ইতি ঘটে। ক্যারিয়ারে মোট ৩৮৬ ম্যাচে তিনি করেন ৫৫ গোল ও ৪৬টি অ্যাসিস্ট। তার অর্জনের ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, তিনটি কোপা দেল রে, লিগ ১ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ শিরোপা।