NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সামাজিকমাধ্যমে রিয়াজের মৃত্যুর খবর, যা বলছে শিল্পী সমিতি


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

সামাজিকমাধ্যমে রিয়াজের মৃত্যুর খবর, যা বলছে শিল্পী সমিতি

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে কিছু জানে না।

তবে এ খবরকে ভিত্তিহীন উল্লেখ করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিন যোগাযোগ নেই।

তার ফোন বন্ধ। কিন্তু এমন ঘটনা ঘটবে আর আমাদের সংগঠন জানবে না, তা তো হয় না। এটা সামাজিকমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। যেটা বরাবরই শিল্পীদের ক্ষেত্রে হয়।
আপনারা জানেন, এর আগে নায়ক রাজ্জাক, এ টি এম শামসুজ্জামান, মিশা ভাই, ডিপজল ভাই ও রুবেল ভাইয়ের মৃত্যু সংবাদ এভাবে ছড়ানো হয়েছে।’

 

 

শিল্পীরা এমন খবরে বিব্রত হয় ও শিল্পীদের পরিবারের সদস্যদের মনে নেতিবাচক প্রভাব পড়ে, তাই শিল্পী সমিতি এবার আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। এমনটাই উল্লেখ করে জয় চৌধুরী বলেন, ‘কদিন পর পর শিল্পীদের নিয়ে মৃত্যুর গুজব ছড়ানো হয়। এবার আমরা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।

এরই মধ্যে বেশ কিছু ডকুমেন্ট আমরা জোগাড় করেছি।’

 

গুজব ছড়ানোর নেপথ্যের কারণ হলো কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিউ পাওয়ার জন্য এমন গুজব ছড়িয়ে থাকে বলে মনে করেন শিল্পী সমিতির এই নেতা। 

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে দুই দশক ধরে রিয়াজ ঢালিউডের জনপ্রিয় মুখ ছিলেন। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজের অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। তারপর থেকে নতুন কোনো কাজে দেখা মেলেনি।

 

 

শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের আগে রিয়াজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে বেশ কয়েকবার শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে। তাই ৫ আগস্টের পর থেকে তিনি অগোচরে রয়েছেন।