NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্ত্রীকে মারধর : ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা নিল পুলিশ


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৮ এএম

>
স্ত্রীকে মারধর : ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা নিল পুলিশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মামলায় আল আমিনের বিরুদ্ধে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।  

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গতকাল ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান তার বিরুদ্ধে  লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে আজ মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এদিকে মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মামলাটির তদন্তের স্বার্থে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ক্রিকেটার আল-আমিন। অথবা জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডাকা হতে পারে।  

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

 

অভিযোগপত্রে ইসরাত জাহান ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করেন।

বৃহস্পতিবার অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাত জাহান বলেছিলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপস করতে চাই, আবারও সংসার করতে চাই।’