NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

৩০ হাজার আ.লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল।

তিনি বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। 

বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না আমরাও আপনাদের কোনো অপরাধীকে এ দেশে আশ্রয় দিব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখামাত্রই গুলি করেন তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না। আপনারা যদি আমাদের গুলি করেন তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব। 

তিনি বলেন, টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হয়েছে। আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে। আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না। তারা গোপনে যোগাযোগ রাখে ওপেনে রাখে না।