NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘পুষ্পা টু’-কে টপকে নতুন ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

‘পুষ্পা টু’-কে টপকে নতুন ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়েছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে রবিবারের আয় দিয়ে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমা।

বক্স অফিস সূত্রের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রবিবারে ‘পুষ্পা টু’ আয় করেছিল ৫৪ কোটি রুপি। সেখানে একই দিনে ‘ধুরন্ধর’ আয় করেছে ৫৮ কোটি রুপি।

এর ফলে দ্বিতীয় সপ্তাহের রবিবারের সংগ্রহে নতুন রেকর্ড গড়ে ফেলল রণবীর সিংয়ের ছবি।

 

‘পুষ্পা টু’ মুক্তির পর সালমান খান, আমির খানসহ একাধিক বড় তারকার সিনেমা প্রেক্ষাগৃহে এলেও বক্স অফিসে সেই মাত্রার সাড়া ফেলতে পারেনি। তবে দর্শকের আগ্রহ ধরে রাখতে পেরেছে ‘ধুরন্ধর’, যা ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে।

মুক্তির মাত্র ১০ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি।

শুধু দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি আয় করেছে প্রায় ১১১ কোটি রুপি।

 

দর্শকপ্রিয়তা ও ব্যবসা—দুই দিক থেকেই ছবিটি এখন দারুণ ছন্দে রয়েছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ‘ধুরন্ধর’। ফলে শিগগিরই সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

 

এই সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন।