NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও: মন্দিরা


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও: মন্দিরা

ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর কয়েক বছর আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। এরপর অভিনেতা আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিত করে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন মন্দিরা। এখন অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব আছেন অভিনেত্রী। প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে নানা ভঙ্গিতে। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। আবারও তাকে দেখা গেছে ভিন্ন রূপে।

মন্দিরা চক্রবর্তী অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে তিনি রানার্সআপ হয়েছিলেন। এরপর নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এ পর্ব পেরিয়ে সিনেমায় নাম লেখান অভিনেত্রী। দুটি সিনেমা করেছেন। তবে বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে তাকে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে শনিবার (৬ ডিসেম্বর) রাতে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেই ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। সেখানে দেখা গেছে, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালি স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস!

সেই ছবিগুলোতে এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার প্রতিটি পোজেই। তার হাতে ছিল হালকা অলঙ্কার—বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা! সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’

মন্দিরার এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মাঝে। তার মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেছেন।