NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

ক্ষমতায় টিকে থাকতে উত্তর কোরিয়াকে যুদ্ধ করতে উসকানি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ওই ঘটনা আদালতে প্রমাণ হওয়ার পর কিম জং উনের দেশের কাছে ক্ষমা চাইতে পারে সিউল। খবর আল-জাজিরা

বুধবার (৩ ডিসেম্বর) সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং এ কথা জানিয়েছেন। পূর্বসূরি ইউন সুকের সময় সীমান্তে উসকানিমূলক কার্যক্রমের জন্য পিয়ংইয়ং-এর কাছে ক্ষমা চাইতে পারেন বলে জানান প্রেসিডেন্ট মিয়ং। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত। কিন্তু উচ্চস্বরে বললে তা রাজনৈতিক বিরোধ বা ‘উত্তরপন্থী’ তকমা লাগানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এ কারণেই দ্বিধায় আছি।

গত মাসে ইউন-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি রাজনৈতিক সুবিধা লাভের লক্ষ্যে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারপত্র বহনকারী ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউটরদের মতে, এগুলো ছিল পরিকল্পিত উস্কানি।

লি’র মন্তব্য আসে ইউন সুক-ইওলের বিতর্কিত মার্শাল ল ঘোষণার বর্ষপূর্তিতে। যা দেশকে গুরুতর রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছিল। সেই ঘটনার পর দেশজুড়ে তীব্র বিক্ষোভ হয়, সংসদে জরুরি অধিবেশন ডাকতে জনতা ও আইনপ্রণেতারা ভবন ঘিরে ফেলেন। পরে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট মার্শাল ল ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয়। ইউনকে পরে অভিশংসিত করে পদচ্যুত করা হয়। বর্তমানে তিনি বিদ্রোহসহ বিভিন্ন অভিযোগে কারাগারে বিচার অপেক্ষায় রয়েছেন।