NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির সেই দুই নেতাকে অব্যাহতি


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির সেই দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীতে সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত এবং সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম।

 

 

এর আগে গত সোমবার বিকেলে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি দেন জাতীয় যুবশক্তির ওই দুই নেতা। সেদিন এনসিপির জেলা কমিটি গঠনের পর আহ্বায়ক ও কমিটির অন্য সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। নতুন কমিটির আহ্বায়ককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ শুরু করে। সংবাদ সম্মেলন চলাকালে একপর্যায়ে বাইরে থেকে ওই দুজন এসে সাংবাদিকেরা বের না হলে কক্ষে আটকে রাখার হুমকি দেন।

 

পরে উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোয়াইব ও তার সঙ্গীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে সাংবাদিকতা তাদের পিছু নিলে মোটেল প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়। সেখানে সোয়াইব সাংবাদিকের কাছে ক্ষমা চান।

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।