NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাজিমাত ধানুশ-কৃতির, ৪ দিনে কত আয় করেছে তাদের সিনেমা?


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

বাজিমাত ধানুশ-কৃতির, ৪ দিনে কত আয় করেছে তাদের সিনেমা?

এক আবেগপ্রবণ, অস্থির স্বভাবের তরুণ ধানুশ যে প্রেমে পড়ে মুক্তির (কৃতি শ্যানন)। কলেজজীবনে সম্পর্ক জমে উঠলেও পরে মুক্তি অন্য এক পুরুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। এমনই গল্পে গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ধানুশ-কৃতি শ্যানন জুটির ‘তেরে ইশক মে’ সিনেমা, যেখানে প্রেমের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন পরিচালক আনন্দ এল রাই। মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি।

 

 

মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে ছবিটি। প্রথম দিন সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সিনেমাটি সবাইকে চমকে দিয়ে ১৭ কোটি রুপি আয় করে, যার মধ্যে ১৫ দশমিক ২৫ কোটি হিন্দি সংস্করণ থেকে এবং ৭৫ লাখ রুপি আসে তামিল সংস্করণ থেকে। 

মুক্তির চতুর্থ দিনেও ছবিটি বক্স অফিসে দাপট বজায় রেখেছে। গতকাল সোমবার চতুর্থ দিনেও ছবিটি আয় করেছে ৮ দশমিক ২৫ কোটি রুপি।

এতে মোট আয় দাঁড়িয়েছে ৬০ কোটি।

 

সাধারণ দর্শক পছন্দ করলেও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি; বেশির ভাগই এটিকে ‘চলনসই’ সিনেমা বলছেন।

‘রানঝানা’র পর দীর্ঘদিন হিন্দি সিনেমার বাইরে ছিলেন ধানুশ। আনন্দ এল রাইয়ের সঙ্গেই তার সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল।

পরে ‘অ্যাতরঙ্গি রে’তে আবারও তারা একসঙ্গে কাজ করেন। তবে সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পায়। ‘তেরে ইশম মে’র মধ্যে নির্মাতা ও পরিচালকের সফল জুটির প্রত্যাবর্তন হলো।