NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে পারেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্যকে আফগান নাগরিকের গুলিতে হত্যা করার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন স্থগিত রাখার সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করা হবে। এই বিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি।

ট্রাম্প আরও বলেছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথাও ভাবছেন।

স্থানীয় সময় রোববার ট্রাম্প বলেন, বর্তমানে যে ১৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, মূলত তাদের ওপর এই বিরতিও প্রযোজ্য হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২৬ নভেম্বর, হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর এক আফগান নাগরিক বন্দুক হামলা চালায়। ঘটনায় ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম নিহত হন এবং অপর সদস্য গুরুতর আহত হন। হামলাকারী ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল গ্রেপ্তার হন। তিনি আগে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে CIA-সমর্থিত বিশেষ বাহিনীর সদস্য ছিলেন এবং ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

 

 

 

ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, আফগান এয়ারলিফটের সময় জো বাইডেন সরকারের ‘দুর্বল যাচাই-বাছাই’র কারণে লাখানওয়াল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছিলেন। হামলার পর ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আনতে চান।

১৯টি দেশের মধ্যে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান ও মিয়ানমার রয়েছে, যাদের নাগরিকদের ওপর এই নতুন ব্যবস্থাও প্রযোজ্য হবে।