NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সৃজিত-মিথিলা-আইরার ছবি ভাইরাল


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই সৃজিত-মিথিলা-আইরার ছবি ভাইরাল

টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সংসারজীবন নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। তাদের বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা চলে আসছে। সম্প্রতি এর মাঝেই হঠাৎ করে সামাজিক মাধ্যমে সৃজিত, মিথিলা ও আইরার একটি ছবি ভাইরাল হয়েছে। 

সেখানে নেটিজেনদের মাঝে ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। আসলে সেই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিয়েছেন। 

এদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেছিলেন— '২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ 

সৃজিত মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কিনা? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না। তবে হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।

অভিনেত্রীর এমন কৌশলী উত্তর বিনোদন জগতে এখন তুমুল আলোচনার বিষয়। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সেই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল। অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা আবার এক হয়েছেন— এটি নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।