NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

রেকর্ড গড়া জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শেখ মেহেদি হাসান। তিনি ৩ বলে ৬ রান করেন।

তবে ইনিংসের শেষ দিকে ৭ বলে দুই চার আর এক ছক্কায় ১৭ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তার এই ঝড়ো ইনিংসের কল্যাণেই শেষ দিকে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ জয় লাভ করে।

দেশের মাটিতে সর্বোচ্চ ১৭১ রানের লক্ষ্য তাড়ায় জয়ের নজির গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দেশের মাটিতে এর আগে গত বছর শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছিল টাইগাররা। আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন লিটন কুমার দাস। ৪৩ রান করেন ওপোনার পারভেজ হোসেন ইমন।

 

লিটন দাস ক্যারিয়ারের ১১৯তম ম্যাচে ৩৭ বলে তিন চার আর তিন ছক্কায় ১৬তম ফিফটি হাঁকিয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩৪তম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন।

 

তার আগে দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ২৮ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আউট হন।

 

এর আগে দলীয় ২৬ রানে রান আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬০ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন।

 

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড ক্রিকেট দল। 

 

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।

 

এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার। 

 

২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন ওপেনার টিম ট্যাক্টর। ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রান করেন ওপেনার পল স্টার্লিং।

 

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।