NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘অদ্ভুত’ কারণে নিষিদ্ধ, বিশ্ব গণমাধ্যমে দুই টিটি খেলোয়াড়


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
‘অদ্ভুত’ কারণে নিষিদ্ধ, বিশ্ব গণমাধ্যমে দুই টিটি খেলোয়াড়

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। পুরুষ দলগত বিভাগে কোয়ার্টারে উঠে পদকের সম্ভাবনা জেগেছিল। টিটির নারী খেলোয়াড়রাও দেশবাসীকে জয় উপহার দিয়েছিল। তবে সেই নারী দলের দুই খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ নারী দ্বৈত বিভাগে অংশ না নিয়ে বেড়াতে গিয়ে তোপের মুখে পড়েছেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক সভায় সে দুই নারী টেবিল টেনিস খেলোয়াড়কে শৃঙ্খলাজনিত কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘অদ্ভুত’ কারণে দুই খেলোয়াড় নিষিদ্ধের খবরটি বিশ্ব গণমাধ্যমেও আলোচিত হয়েছে। ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্যা ব্রিজ দুই খেলোয়াড় নিষিদ্ধের সংবাদ প্রকাশ করে লিখেছে, ‘মেয়েদের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে ৩টি ম্যাচ খেলার কথা সোমার। আর মৌয়ের শুধু দ্বৈত বিভাগে খেলার কথা ছিল। তবে তাদের দুজনের কেউই ম্যাচের দিন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেনি।’

এছাড়া ভারতের বাংলা ভাষার সংবাদমাধ্যম এই সময় দুই খেলোয়াড়ের নিষিদ্ধের খবর জানিয়ে লিখেছে, ‘কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ’র। কিন্তু ইভেন্টের দিন দু’জনেই উধাও হয়ে যান। তাদের ম্যাচ ছিল ৫ আগস্ট। কিন্তু সেই দিন তারা ছিলেন না বার্মিংহামে। এখানেই আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস। ইভেন্টে না খেলে তারা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন। বিষয়টা তখনই জানা যায়।’ 

‘কাউকে না জানিয়ে এই ঘুরতে যাওয়াটা মোটেও মেনে নিতে পারেনি বাংলাদেশের টেবিল টেনিস ফেডারেশন। ঘুরতে যাওয়ার কারণে ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে তারা। এতে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না এই দুই ক্রীড়াবিদ।’