NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন রামচরণপত্নী


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

বিতর্কিত মন্তব্য নিয়ে যা বললেন রামচরণপত্নী

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনী তরুণ প্রজন্মের মেয়েদের বেশি করে নিজেদের ডিম্বাণু সংরক্ষণের আর্জি জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন উপাসনা।

সামাজিক মাধ্যমে তার এ মন্তব্যে নেটিজেনদের একাংশের মত ছিল— তিনি তার পারিবারিক ‘আইভিএফ ক্লিনিক’-এর ব্যবসা বাড়াতেই এমন কথা বলেছেন। এর জবাবে তারকাপত্নী বলেন, তিনি নিজেও এ পদ্ধতির মধ্য দিয়ে গেছেন। তবে অন্য হাসপাতালে। তিনি কেবল এ প্রক্রিয়ার সুবিধা জানাতে চেয়েছিলেন।

সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সমালোচনার জবাবে কিছু প্রশ্ন ছুড়ে দেন রামচরণপত্নী। তিনি প্রশ্ন রেখে বলেন, সামাজিক চাপে নয়, কেবল ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া কি একজন নারীর অপরাধ? সঠিক সঙ্গী না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কি অপরাধ? নিজের সুবিধামতো সময়ে গর্ভধারণের সিদ্ধান্ত কি ভুল? শুধু বিয়ে-সন্তানের কথা না ভেবে নিজের ক্যারিয়ারে মন দেওয়া কি উচিত নয় নারীদের?

 

 

উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদে আইআইটির একটি সভায় যোগ দিয়েছিলেন উপাসনা কামিনেনী। সেখানেই তিনি মেয়েদের নিজেদের ‘ডিম্বাণু সংরক্ষণ’ করার একটি পরামর্শ দেন। উপাসনা বলেন, মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি। এ নিরাপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। কোন সময় বিয়ে করতে হবে, কোন সময় সন্তানের জন্ম দিতে হবে— এসব বলে দিয়ে কেউ আর তাদের চালনা করতে পারবে না।