NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যাকে মন দিলেন বিজয়


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যাকে মন দিলেন বিজয়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাকি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা বিজয় ভার্মা। অভিনেতাকে নিয়ে এমন জল্পনা চলছে বলিপাড়ায়। যদিও বিজয় কিংবা ফাতিমা কেউ-ই এ সম্পর্কে সিলমোহর দেননি। সম্প্রতি ফাতিমা সানা শেখকে ‘মৃদু হাওয়া’র সঙ্গে তুলনা করলেন বিজয় ভার্মা।

ফাতিমা ও বিজয় ‘গুস্তাখ ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছেন। অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বিজয় বলেন, আমার সত্যিই ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে। ও খুবই খাঁটি মানুষ এবং ভালো অভিনেত্রী। তিনি বলেন, পাশাপাশি ও কিন্তু খুবই রসিক। সবসময় আনন্দ করতে ভালোবাসে। তবে কাজে কোনো ফাঁকি নেই ওর। প্রত্যেকটি দৃশ্যে নিজের ১০০ শতাংশ দেয় ও।

তার ও ফাতিমার চরিত্রে বেশ কিছু মিলও রয়েছে। দুজনের রসবোধের মাত্রাও নাকি প্রায় সমান বলে জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ফাতিমা হলো মৃদু বাতাসের মতো। ওর আর আমার অনেক মিল রয়েছে। আমাদের রসায়নের কথাই যদি বলতে হয়, তাহলে তা নিয়ে সত্যিই বলার কিছু নেই। এ সিনেমাটি পুরোনো দিনের প্রেমের গল্প বলে। আমার ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে অভিনেত্রী ফাতিমা সানা শেষ ও অভিনেতা বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিপাড়ায়। বিজয় এর আগে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। দীর্ঘ দুই বছর ছিল সেই সম্পর্ক। জানা গেছে, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি বিজয় ভার্মা। তাই স্বাভাবিক বিচ্ছেদ। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের।