NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘পাকিস্তানি কঙ্গনা রানাওয়াত’ হয়ে গেছেন অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর!


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৫, ১১:১১ এএম

‘পাকিস্তানি কঙ্গনা রানাওয়াত’ হয়ে গেছেন অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর!

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাজিশ জাহাঙ্গীর অভিযোগ করেছেন, তাকে বারবার অকারণে নানা বিতর্কে জড়ানো হয়। এসব পরিস্থিতি তাকে কখন কখন মনে করিয়ে দেয় যেন তিনি ‘পাকিস্তানি কঙ্গনা রানাওয়াত’ হয়ে গেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজিশ খোলামেলাভাবে বলেন, তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা এতটাই বেড়েছে যে, তিনি যা-ই বলেন, কোনো না কোনোভাবে তা বিতর্ক তৈরি করে। অথচ এসব বিতর্ক থেকে তার কোনো লাভ হয় না বলেও জানান তিনি।

নাজিশের মতে, বহু মানুষের ধারণা—বিতর্ক শিল্পীদের ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করে; কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, জীবনে কোনো বিতর্কই তাকে বাড়তি কাজ বা সুযোগ এনে দেয়নি।

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নিজের তুলনা টেনে তিনি বলেন, যেমন করে বলিউড তারকা কঙ্গনা বিভিন্ন মন্তব্যের কারণে খবরের শিরোনাম হন, ঠিক তেমনভাবেই তাকেও নানা গুজব ঘিরে আলোচনায় থাকতে হয়।

‘বিতর্ক পছন্দ করি না—একবার শুরু হলে সামাল দেওয়া কঠিন’

অভিনেত্রী জানান, তিনি কোনোভাবেই বিতর্ক পছন্দ করেন না, কারণ একবার তা ছড়িয়ে পড়লে সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তিনি বলেন, তিনি সবসময় সত্যটা সবাইকে বোঝাতে বা প্রতিটি ভুল ধারণার জবাব দিতে পারেন না। 

 

 

নাম প্রকাশ না করে নাজিশ আরও জানান, তার সঙ্গে যুক্ত একটি বড় ধরনের বিতর্ক নাকি শুরু হয়েছিল শুধুমাত্র তিনি একটি বিয়ের প্রস্তাবে না বলায়।

তিনি আরও বলেন, তাকে নিয়ে এমন অদ্ভুত সব গুজবও ছড়ানো হয়েছে—যেমন, তিনি নাকি গোপনে বিয়ে করে ফেলেছেন কিংবা বিনোদন জগত ছেড়ে দিয়েছেন।

নাজিশের দাবি, যখনই তিনি কিছুদিন নাটকে দেখা দেন না, তখনই এসব ধরনের গুজব ছড়াতে শুরু করে।