NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নারীর সঙ্গে ছবি ভাইরাল, রশিদ খান বললেন তিনি আমার স্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নারীর সঙ্গে ছবি ভাইরাল, রশিদ খান বললেন তিনি আমার স্ত্রী

সম্প্রতি একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা যায় আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে। তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এনিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

গতকাল রাতে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানালেন, সেই নারী তার স্ত্রী। আফগান এই লেগ স্পিনার তিন মাস আগে বিয়ে করেছেন তাকে।

ইনস্টাগ্রাম পোস্টে রশিদ খান লিখেছেন, ‘২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক। এমনটাই আমি সব সময় আশা করতাম।’

রশিদ আরও লেখেন, ‘আমি সম্প্রতি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনক হলো, এত সাধারণ একটা বিষয় নিয়েও নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ—তিনি আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি। কিছুই লুকোনো নয়। যারা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

তবে পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ সহ একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, এটি রশিদ খানের দ্বিতীয় বিয়ে। যদিও তিনি নিজে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। 

প্রথম স্ত্রীর সঙ্গে কি তার সম্পর্কের ইতি ঘটেছে? নাকি প্রথম স্ত্রী থাকতেই দ্বিতীয় বিয়ে করেছেন তিনি? এখনো পর্যন্ত এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি। আফগান ক্রিকেটের সবচেয়ে আলোচিত তারকা হয়েও নিজের ব্যক্তিজীবন নিয়ে যে রহস্যের জাল আরও ঘন করেছেন রশিদ, তা বলাই যায়।

গত বছরের অক্টোবরে কাবুলে অনুষ্ঠিত হয়েছিল রশিদ খানের প্রথম বিয়ের অনুষ্ঠান। রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তার তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।

সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আফগান দলের তারকা—মোহাম্মদ নবী, মুজিব-উর-রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও।