NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তাজ চলচ্চিত্র উৎসবে এআই দিয়ে রিমাস্টার করা বাংলাদেশের প্রথম ফিচার ফিল্ম


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

তাজ চলচ্চিত্র উৎসবে এআই দিয়ে রিমাস্টার করা বাংলাদেশের প্রথম ফিচার ফিল্ম

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে এবার ভারতের আগ্রায় অনুষ্ঠিতব্য ৭ম গ্লোবাল তাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঊনাদিত্য – Less Than Sun God’। 

জানা গেছে, আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৫ তারিখে উৎসবটি অনুষ্ঠিত হবে আগ্রার জে.পি. অডিটোরিয়াম, খান্দারি ক্যাম্পাসে।

‘ঊনাদিত্য’ বাংলাদেশের চলচ্চিত্র সংরক্ষণ ও ডিজিটাল পুনর্নির্মাণের অংশ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করে রিমাস্টার করা প্রথম ফিচার ফিল্ম, যা বাংলাদেশের চলচ্চিত্র প্রযুক্তির এক নতুন অধ্যায় সূচনা করেছে।

হাবিব জাকারিয়ার কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন রাজীবুল হোসেন।

এতে অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদি মাইনুল, জয় রাজ, রাকীবুল হোসেন, ও স্থানীয় ওঁরাও জনগোষ্ঠীর একদল শিল্পী।

 

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, যা বাংলাদেশের একটি সৃজনশীল শিক্ষা, গবেষণা ও চলচ্চিত্র উন্নয়ন প্রতিষ্ঠান।