NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে মিলল আরও এক নতুন তথ্য


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে মিলল আরও এক নতুন তথ্য

বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা মাঠে গড়াবে আগামী বছর। তবে ম্যাচটি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার এই লড়াইটি এখন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ, শুক্রবার।

এর আগে ম্যাচটি নির্ধারিত ছিল ২৮ মার্চ। ফিফা জানিয়েছে, এক দিন এগিয়ে আনার মূল উদ্দেশ্য হলো ম্যাচটির মর্যাদা আরও বাড়ানো এবং পুরো আয়োজনকে একটি বড় ফাইনালের আবহ দেওয়া।

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে ২০২২ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল। তবে স্পেন যদি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত না করতে পারে, তাহলে তাদের অংশগ্রহণ বাতিল হবে। এমন পরিস্থিতি তখনই ঘটবে, যদি লা রোহারা জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে যায়।

স্পেন ফুটবল ফেডারেশন ইতোমধ্যে মার্চ উইন্ডোতে দ্বিতীয় একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। তারা দোহা বা আশপাশের কোনো দেশে ম্যাচটি আয়োজন করতে চায়, যাতে সফরটি আরও কার্যকর হয়।

এই ম্যাচ নিয়ে মিলেছে আরও এক নতুন তথ্য। ফিনালিসিমা ম্যাচটিতে দুই দলই তাদের নতুন অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে। অ্যাডিডাস তৈরি এই নতুন কিটে স্পেন খেলবে সাদা জার্সিতে, আর আর্জেন্টিনা পরবে কালো পোশাক।

ডিসেম্বরের ৫ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্রয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হতে পারে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কাতারের নাম আছে স্পেনের বিবেচনায়।