NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাহজালাল বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে সাতটি অস্ত্র চুরির অভিযোগ


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১১ এএম

শাহজালাল বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে সাতটি অস্ত্র চুরির অভিযোগ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিবিসিকে বলেন, আমরা মামলা করি নাই। আমরা জিডি করছি থানায়। গত ২৮ শে অক্টোবর জিডিটি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ইতোমধ্যেই বিমান মন্ত্রণালয় তদন্তও করছে বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে জিডির প্রেক্ষিতে পুলিশও তদন্ত করছে বলে জানান তিনি। ওই জিডিতে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ করা হয়েছে।

খোঁয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এম-ফোর কার্বাইন গ্যাসচালিত রাইফেল ও ব্রাজিলের টরাস পিস্তল রয়েছে। তবে সেগুলো কোন বাহিনীর অস্ত্র তা জানা যায়নি।

গত ১৮ই অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা লেগে যায়।