NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার (৩ নভেম্বর)। এই দিনে ৫২-তে পা রাখলেন অভিনেত্রী। 

তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এ মুহূর্তে দেশে নেই। এই সময়টি তার কাটছে সুদূর মার্কিন মুলুকে; মা, মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন অভিনেত্রী। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন মৌসুমী।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান অভিনেত্রী। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে জানা গেছে। 

 

 

অভিনেতা ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার। তিনি বলেন, মৌসুমীর জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে। তার ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে অভিনেতা মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।

উল্লেখ্য, একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ছিলেন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই নিয়মিত ছিলেন প্রিয়দর্শিনী।