NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

লজ্জায় স্কুলে যান না ইমরান হাশমির ছেলে, কিন্তু কেন?

বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা ইমরান হাশমিকে সিরিয়াল কিসার হিসাবে অবহিত করা হয়। পর্দায় অভিনেতার এই রোমান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। ‘কিসিং কিং’খ্যাত এ অভিনেতা আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ দিয়ে কামব্যাক করেন। ইমরান হাশমি সেই সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও লাইমলাইটে আসেন। কিন্তু এ বিষয়টি এবার বিব্রতকর এক পরিস্থিতি সৃষ্টি করেছে অভিনেতার বাড়িতে। ইমরান হাশমির সেই ক্যামিও এখন বিড়ম্বনার শিকার তার ছেলে আয়ান।

শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর একটি দৃশ্য নিয়েই মূলত এ আলোচনা-সমালোচনা। সেখানে অভিনেতা রাঘব জুয়েল ‘ইনটিমেসি’ শিখতে (শারীরিক ঘনিষ্ঠতাবিষয়ক) ইমরান হাশমির কাছে যান। 

আর এ সিরিজটির ক্যামিওতে আসল ‘ইমরান হাশমি’ হয়েই ধরা দিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। যদিও এ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তিনি বলেন, এ দৃশ্যটি, যেখানে তিনি অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে ছিলেন, তা একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।

 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি বাবার এই কামব্যাক নিয়ে মোটেও খুশি নয়। বরং স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে আয়ান এখন স্কুলে যেতে চায় না।

ইমরান হাশমি বলেন, আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে— কেন ও ‘ইনটিমেসি কোচ’ হচ্ছে না? 

যদিও মজার ছলেই এসব কথা বলেন অভিনেতা।  ইমরান হাশমি বলেন, আয়ান বলে— তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছ, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়... তাই তুমি কি এটা বন্ধ করবে?