NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ মাহিমার?


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম

ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ মাহিমার?

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে নায়িকার ছবি, যা নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তবে কি এবার নতুন করে সংসার পাতলেন মাহিমা?

পরনে লাল টুকটুকে বেনারসি। সিঁথিতে সিঁদুর।

কনে সাজে অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে অন্তর্জালে শোরগোল ফেলে দিলেন মাহিমা। বৃহস্পতিবার পাপারাজ্জিদের সামনে নবদম্পতি হিসেবে ধরা দেন তারা।

 

লাজে রাঙা হলেও ক্যামেরার সামনে কনে সাজে কোনোরকম কুণ্ঠাবোধ করতে দেখা গেল না অভিনেত্রীকে। বরং ষাটোর্ধ্ব সঞ্জয়ের হাত ধরে কখনো খুনসুঁটিতে মেতে উঠলেন আবার কখনো বা ছবিশিকারিদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত হয়ে ধন্যবাদ জানালেন মাহিমা।

 

 

শুধু তাই নয়, উপস্থিত পাপারাজ্জিদের দিকে মিষ্টির বাক্স এগিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, “আপনারা তো বিয়েতে আসতে পারলেন না, তাই এখন মিষ্টিমুখ করুন!” 

Mahima Chaudhry and Sanjay: महिमा चौधरी ने फिर से रचाई शादी?

এহেন ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে ৫২ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী? সেটাই এখন ‘টক অফ দ্য টাউন’! যদিও খানেক বাদেই জল্পনা সরিয়ে নিজেই সত্যি উন্মোচন করলেন মাহিমা।

তারা বিয়ে করেননি। ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন মাহিমা এবং সঞ্জয় মিশ্র। আর সিনেমার প্রচারের জন্যেই এমন পাবলিসিটি স্টান্ট দুই তারকার।

 

 

সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন মাহিমা। এই ছবিতে তাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। আর প্রত্যাবর্তনে চমক না দিলে হয়? সেই প্রেক্ষিতেই কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে শোরগোল ফেললেন মাহিমা।