NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জুলাই শহীদদের বেওয়ারিশ লাশ চিহ্নিত করতে কাজ করবেন বিদেশি এক্সপার্টরা : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

জুলাই শহীদদের বেওয়ারিশ লাশ চিহ্নিত করতে কাজ করবেন বিদেশি এক্সপার্টরা : প্রেসসচিব

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের বেওয়ারিশ লাশ চিহ্নিত করতে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে ল্যাব করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেছেন, ‘রায়েরবাজার কবরস্থানে বেশ কিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছিল বেওয়ারিশ লাশ চিহ্নিত করার জন্য।

ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করব, এখানে বিদেশি এক্সপার্ট এসে কাজ করবেন।’

 

তিনি বলেন, ‘এ বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটা বড় ইস্যু।

 

প্রেসসচিব জানান, অন্যান্য আলোচনার মধ্যে বননীতি যেটা ১৯৮৪ সালে ছিল, সেটা পরিবর্তন করা হবে। সিদ্ধান্ত হয়েছে যেকোনো বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগান যাবে না। এটার সঙ্গে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা গাছের ওপরে বেশি ভার না পড়ে।