NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রানের পাহাড় টপকে ফাইনালে ভারত


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:১০ এএম

রানের পাহাড় টপকে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়ার নারীরা আর কী-ই বা করতে পারত! গড়েছিল ৩৩৮ রানের পাহাড়। কিন্তু সবকিছু ধূলিসাৎ হয়ে গেল ভারতীয় নারীদের ব্যাটিং তাণ্ডবে। ঘরের মাঠের বিশ্বকাপে ৯ বল থাকতে এ বিশাল রান তাড়া করে জিতল ৫ উইকেটে। তৃতীয়বারের মতো পা রাখল ফাইনালে।

 

ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে ওমন পাহাড় জয়ের কীর্তি নেই কারো। এমনকি ভারতও কখনো বিশ্বমঞ্চে ২০০-এর বেশি রান তাড়া করেনি।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওই ধাক্কা লিচফিল্ড ও পেরি দলের স্কোরবোর্ডে লাগতে দেননি।

নির্ভার ব্যাটিংয়ে দু’জন ১৫৫ রান যোগ করেন। ২৮তম ওভারে লিচফিল্ড ফিরে যাওয়ার আগে ৯৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও তিন ছক্কা আসে।

 

বেথ মোনি (২৪) উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি।

পরেই ফিরে যান আন্নাবেল সাদারল্যান্ড (৩)। তবে তিনে নামা পেরির ৮৮ বলে ৭৭ রানে ভর করে বড় রানের পথে উঠে যায় অস্ট্রেলিয়া নারী দল। তিনি ছয়টি চার ও দুটি ছক্কা মারেন। দলের রান বড় করে নেন গার্ডনার। তিনি ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।
চারটি করে চার ও ছক্কা তোলেন। রান আউটে সাজঘরে ফেরেন তিনি। তিন রান আউটে এক বল থাকতে অলআউট হয় অজি নারীরা।