NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অপপ্রচার ঠেকাতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

অপপ্রচার ঠেকাতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অপপ্রচার ঠেকাতে টিকটকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে সামাজিক যোগাযোগের এই মাধ্যমের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকে টিকটক-এর দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিসনেস পার্টনার আদিল শাহ, বাংলাদেশ প্রধান আবু নাঈম বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানিয়েছেন, এআইসহ বিভিন্ন অপপ্রচার ঠেকাতে টিকটক কী সহায়তা করতে পারে, মূলত বৈঠকে সে বিষয়টিই উঠে এসেছে।

তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কথা বলেনি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও টিকটক, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছিল ইসি।