NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

আমার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সত্যিই সম্মানের : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

আমার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সত্যিই সম্মানের : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে থাকতে পারা সত্যিই এক মহান সম্মান।’ চীনের প্রেসিডেন্ট শি চিনপিং-এর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা ইতিমধ্যে অনেক বিষয়ে একমত হয়েছি এবং এখন আরো কিছু বিষয়ে একমত হব।’

শি’র উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাকে এখানে পেয়ে আমরা সম্মানিত, ধন্যবাদ।

 

সিবিএস নিউজের এক সাংবাদিক যখন ট্রাম্পকে জিজ্ঞেস করেন— কেন তিনি পারমাণবিক পরীক্ষার বিষয়ে নিজের অবস্থান বদলেছেন, তখন তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ।’

সাক্ষাতের আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, তিনি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন যেন তারা অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম অন্যান্য পরমাণু শক্তিধর দেশের সমান ভিত্তিতে পুনরায় শুরু করে।