NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবারও ঢাকায় আসছেন অরিজিৎ সিং?


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

আবারও ঢাকায় আসছেন অরিজিৎ সিং?

সাম্প্রতিক সময়ে ঢাকায় এসেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। এরপর ঢাকায় আসার কথা রয়েছে দেশটির আরো কয়েকজন তারকার। 

এরমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিংও ঢাকায় আসছেন। ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি প্রতিষ্ঠান তাকে নিয়ে কনসার্টের কথা জানিয়েছে।

 

গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো জানিয়েছে, ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটি নিয়ে কাজ করছে তারা। 

তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়নি।

এরপর গণমাধ্যমে বললেন, ‘অরিজিৎ সিংয়ের সঙ্গে আমরা কয়েক দফায় যোগাযোগ করেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে কনসার্টটি করার পরিকল্পনা নেই।

আগামী বছরের শেষভাগে হতে পারে।’

 

এর আগে ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন অরিজিৎ সিং। আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক কনসার্টে গান করেছিলেন তিনি।