NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাজেট প্রণয়নে অংশীজনদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৯ এএম

>
বাজেট প্রণয়নে অংশীজনদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে

 জিবিনিউজ24ডেস্ক//

বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় অংশীজনদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বাজেট ডকুমেন্টস আরও বেশি উন্মুক্ত করা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের আরও বেশি সম্পৃক্ত করা যেতে পারে। একইসঙ্গে বাজেট ডকুমেন্টস উন্মুক্ত করার ক্ষেত্রে আরও বেশি খোলামেলা হওয়ার প্রয়োজন।

মন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পগুলোর তথ্য ইতোমধ্যে উন্মুক্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় লিফলেটের মতো ছাপিয়ে এসব তথ্য দেওয়া হচ্ছে।

সোমবার (২৯ আগস্ট) বেসরকারি গবেষণা সংস্থা র‌্যাপিড আয়োজিত ‘ওপেন বাজেট সার্ভে-২০২১’ এর ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম এ মান্নান।

 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মুর্শেদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।

ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ ১২০টি দেশের ওপর ওপেন বাজেট জরিপ করেছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে কাজটি করে থাকে। বাংলাদেশে জরিপের কাজ করেছে গবেষণা সংস্থা র‌্যাপিড। ওয়েবিনারে জরিপের ফলাফল তুলে ধরেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ।

পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি সরকার একটি জনশুমারি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। অন্যান্য ক্ষেত্রেও তথ্যের অবাধ প্রবাহ বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।