NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আবারও পর্দায় ফিরছে ‘পার্টনার’ জুটি


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

আবারও পর্দায় ফিরছে ‘পার্টনার’ জুটি

অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। এর মধ্যে খবর, সিনেমায় ফিরছেন এই অভিনেতা। তবে তার চেয়েও চমকপ্রদ খবর হলো, নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে সালমান খান ও গোবিন্দকে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পার্টনার’-এর পর আবারও তাদেরকে দেখতে পাবেন দর্শকরা।

 

বলিউড সূত্রের খবর, সালমান খান এবং গোবিন্দ একটি প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। ছবিটি যদিও এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, এমনকি ছবির নামও ঠিক হয়নি। তবে এতদিন পরে দুজন একসঙ্গে পর্দায় আসছেন মানে যে বড় চমক হবে সে কথা বলাই যায়।

কিছুদিন আগে গোবিন্দর স্ত্রী সুনীতা ‘বিগ বস ১৯’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে গোবিন্দর কাজের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে ভক্তরা এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

 

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন গোবিন্দ। তিনি ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য প্রস্তুত।’

যদিও এই মুহূর্তে সালমান তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে ব্যস্ত।

যেখানে তাকে একজন সেনা অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনার দায়িত্বে অপূর্ব লাখিয়া।