NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজায় এখনো ত্রাণসামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

গাজায় এখনো ত্রাণসামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল

ইসরায়েল এখনো জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কর্মীদের ও ত্রাণ সামগ্রীকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। তবে ইসরায়েলের বাধা সত্ত্বেও তাদের প্রায় ১২ হাজার স্থানীয় কর্মী ‘অমানবিক পরিস্থিতির মধ্যে’ স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানায় সংস্থাটি। 

আল জাজিরার খবরে বলা হয়, গত বছর ইসরায়েল ইউএনআরডব্লিউএ-কে তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম পরিচালনা করতে নিষিদ্ধ করে। ইসরায়েল দাবি করে যে, সংস্থার কিছু কর্মী হামাসের সদস্য।

 

তবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গত সপ্তাহে রায় দেন যে, ইসরায়েল দখলদার শক্তি হিসেবে জাতিসংঘ ও তার অধীন সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে বাধ্য। 

আদালত আরো উল্লেখ করেন, ইসরায়েল এখনো পর্যন্ত তার দাবি প্রমাণ করতে পারেনি যে ইউএনআরডব্লিউএ-র উল্লেখযোগ্য সংখ্যক কর্মী হামাসের সদস্য।

এক্স-এ দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ জানায়, ‘কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয়। খাদ্য, স্বাস্থ্যবিধি সামগ্রী, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অত্যন্ত জরুরি।